কক্সবাজার পর্যটকের ভিড়

টানা তিন দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ভিড়

টানা তিন দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ভিড়

বড়দিন ও সাপ্তাহিকসহ ৩ দিনের টানা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারে ভিড় জমিয়েছে লাখো পর্যটক। সৈকতে যেন তিল ধারণের ঠাঁই নেই অবস্থা। সকাল থেকে সন্ধ্যা অবধি কেউ সৈকতের বালুকাবেলায় বসে, কেউ বা সাগরের ফেনিল ঢেউয়ে গা ভিজিয়ে মেতে আছেন অবকাশযাপনে। আবার কেউ বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে সাগর পারের মেরিন ড্রাইভ, হিমছড়ি ঝরনা, ইনানী, রুপসী গোয়ালিয়ার পাহাড় ও পাটুয়ারটেক পাথুরে সৈকতে অতিবাহিত করছেন আনন্দমুখর সময়।